নুরুদ্দীন তাসলিম।।
সার্চ কমিটির মাধ্যমেই আগামী নির্বাচন কমিশন (ইসি) গঠনের পথে হাঁটছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের ৪ মাস মেয়াদ রয়েছে। তাদের মেয়াদ শেষে নতুন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হচ্ছে ফেব্রুয়ারি মাসে। সেই কমিটির বাছাই করা নামের তালিকা থেকেই সাংবিধানিক সংস্থা ইসিতে দায়িত্ব নেবেন নতুন ব্যক্তিরা, যাদের অধীনে হবে পরবর্তী সংসদ নির্বাচন।
গতকাল সোমবার (০৪ অক্টোবর) বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে’ এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে।
এদিকে নির্বাচন কমিশন গঠনে ‘সার্চ কমিটি’ একটি ধোঁকা দেওয়ার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন ‘নির্বাচন কমিশন নিয়োগ আইন ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনার বক্তারা।
আলোচনায় তারা বলেন, ‘এর মাধ্যমে অযোগ্যদের নির্বাচন কমিশনার হিসেবে খুঁজে বের করা হয়। যার ফলে গত দুটি নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি ব্যর্থ হয়েছে। সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনে একটি আইন প্রয়োজন। কিন্তু শুধু একটি ভালো নির্বাচন কমিশন হলেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। এ জন্য নির্বাচনকালীন সরকারব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন’।
নতুন কমিশন গঠনে সার্চ কমিটির বিষয়টি কিভাবে দেখছেন দেশের ইসলামী রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে তাদের প্রত্যাশা ও পরামর্শ কী? -জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সার্চ কমিটির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়।
তার ভাষ্যমতে, ‘সরকার সার্চ কমিটি গঠন করেই যেনো এই কমিটির মাধ্যমে নিজ পক্ষীয় মানুষদের কমিটিতে অন্তর্ভুক্ত করা যায়। এসবের স্বচক্ষ উদাহরণ গত দুই নির্বাচন। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলে বর্তমান ইসির যে অবস্থা এর থেকে ভিন্ন কোন চিত্র আমরা দেখতে পাবো না’- বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেছেন, ‘নির্বাচন কমি