শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সাহিত্যে নোবেল পেলেন মুসলিম সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১ সালের সাহিত্যের নোবেল পুরস্কার পেলেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। তানজানিয়ার জাঞ্জিবারে জন্মগ্রহণ করা এই সাহিত্যিক ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার গভীর লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্কৃতি ও মহাদেশে শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন গুরনাহ। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তিনি বেড়ে ওঠেন। কিন্তু ১৯৬০-এর দশকের শেষ দিকে ইংল্যান্ডে আসেন শরণার্থী হয়ে। ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি।

গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন মার্কিন কবি অধ্যাপক লুইস গ্ল্যুক। সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬ জন।

আবদুলরাজক গুরনাহ। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপে বেড়ে ওঠেন। ১৯৬০ সালের শেষের দিকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে চলে যান। ১৯৬৩ সালের ডিসেম্বরে ব্রিটিশ শাসন থেকে শান্তিপূর্ণ মুক্তির পর জাঞ্জিবার একটি বিপ্লবের মধ্য দিয়ে গিয়েছিলেন। প্রেসিডেন্ট আবেদ কারুমের শাসনামলে আরব বংশোদ্ভূত নাগরিকদের নিপীড়ন গণহত্যা ঘটে। গুরনা ভুক্তভোগী নৃগোষ্ঠীর অন্তর্গত। স্কুল শেষ করার পর তার পরিবার কে ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। ততক্ষণে নবগঠিত তানজানিয়া প্রজাতন্ত্র চলছে। তার বয়স ছিল আঠারো বছর। ১৯৮৪ সাল পর্যন্ত তার পক্ষে জাঞ্জিবারে ফিরে যাওয়া সম্ভব ছিল না। বাবার মৃত্যুর কিছুদিন আগে তাকে তার বাবাকে দেখতে দিয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ