শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

বেফাকের তত্ত্বাবধানে হুফফাজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ৩০ দিন ব্যাপী কেন্দ্রীয় হুফফাজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ দিন চলবে এ শিক্ষক প্রশিক্ষণ।

চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

খানা ও ভর্তিসহ প্রশিক্ষণের ফি নির্ধারণ করা হয়েছে ৫হাজার টাকা।

হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করবেন বেফাকের প্রশিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণের আলোচ্য বিষয়:

মাখরাজ, সিফাত, লাহান-লাহজা, তেলাওয়াত বিশুদ্ধ ও সুন্দর করার পদ্ধতি, হদর, তারতীল, তাদভীর, পাঠদান পদ্ধতি।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যা আবশ্যকীয়:

প্রয়োজনীয় বিছানাপত্র, পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন-এর ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে নিয়ে আসতে হবে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ: ০১৭৩৬-৭১৪২৬২

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ