রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

আরও ৩ গ্যাস ক্ষেত্রের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা ভোলায় নতুন তিনটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপক সৌমিত্র পাল চৌধুরী এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

এ সময় বাপেক্সের ভূ-তাত্ত্বিক জরিপের বরাত দিয়ে তিনি জানান, নতুন গ্যাস ক্ষেত্র তিনটি হলো- ভোলা ইলিশা-১, ভোলা নর্থ-২ ও টবগি-১। এসব ক্ষেত্রে ঠিক কী পরিমাণ গ্যাস রয়েছে, সে বিষয়টি প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে কাজ চলছে, পরে জানা যাবে।

নতুন কূপ তিনটি খননে রাশিয়ান কোম্পানি গ্যাস ফ্রোম কাজ করবে উল্লেখ করে বাপেক্স উপ-ব্যবস্থাপক বলেন, ভোলায় ৬টি কূপ খননের কাজ চলছে। সন্ধান পাওয়া কূপগুলোতেও শিগগিরই খনন হবে। ফলে নতুন-পুরাতন মিলিয়ে এই জেলায় গ্যাস কূপ খননের সংখ্যা দাঁড়াবে ৯টিতে।

এর মধ্যে বোরহান উদ্দিনের শাহবাজপুরে ৪টি, শাহবাজপুর ইস্ট ও ভোলা নর্থ নামে আরো ২টি গ্যাস ক্ষেত্রে প্রায় ১ দশমিক ৩ টিসিএস (ট্রিলিয়ন কিউবিট ফিট) গ্যাস রয়েছে। সেখান থেকে প্রতিদিন ৬৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তলন করা হচ্ছে। যা ৪টি বিদ্যুৎ কেন্দ্র, একটি কারখানা ও গৃহস্থালীর কাজে ব্যবহৃত হয়, জানিয়েছে বাপেক্স।

এর আগে ১৯৯৩-৯৪ সালে প্রথমে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। পরে সেখানে ৪টি গ্যাস কূপ খনন করা হয়, যার মধ্যে প্রথম তিনটি থেকে গ্যাস উত্তেলন করা হচ্ছে এবং ব্যবহৃতও হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ