রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে দলটির নতুন মহাসচিব করা হয়েছে। দলের সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শনিবার (৯ অক্টোবর) তাকে মহাসচিব ঘোষণা করেন।

পদ পাওয়ার প্রতিক্রিয়ায় শনিবার বিকেলে মুজিবুল হক চুন্নু বলেন, একটু আগে আমার সঙ্গে দলের চেয়ারম্যানের (জিএম কাদের) কথা হয়েছে। তিনি আমাকে দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন আমার দায়িত্ব হলো, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

জাপার একটি সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলের চেয়ারম্যান গোলাম (জি এম) মোহাম্মদ কাদেরের কাছে জাপার পরবর্তী মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নু ও রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম প্রস্তাব করেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। এরপর দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম আলোচনায় আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ