রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

খুলনার আবু নাসের হাসপাতালের করোনা ইউনিট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোগীর চাপ কমে যাওয়ায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট রোববার থেকে বন্ধ হচ্ছে। শনিবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রকাশ দেবনাথ জানান, খুলনায় করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় গত ৩ জুলাই এই হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছিল। পরে রোগীর চাপ কমে যাওয়ায় গত ১৯ সেপ্টেম্বর শয্যা সংখ্যা কমিয়ে আনা হয়। তখন শুধু ১০টি আইসিইউ শয্যা চালু রাখা হয়েছিল। কিন্তু গত ২৬ সেপ্টেম্বরের পর থেকে আর কোনো রোগী ভর্তি হয়নি।

তিনি জানান, রোগীর চাপ আরও কমে যাওয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি রোববার থেকে করোনা ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আইসিইউ ওয়ার্ডটি ভাইরাস মুক্ত করার পর আবার নতুন করে চালু করা হবে।

জানা যায়, খুলনা সদর হাসপাতালে করোনা ইউনিট বাদ দেওয়া হয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। সেখানে এখন সাধারণ রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আবু নাসের ও সদর হাসপাতালে করোনা রোগী ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও চালু রয়েছে ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতাল। রোববার সকাল পর্যন্ত সেখানে ৪১ জন রোগী ভর্তি ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ