রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

চলতি সপ্তাহেই স্কুলশিক্ষার্থীদের টিকাদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুলশিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি এই সপ্তাহেই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ‘সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি এই সপ্তাহেই আমরা শুরু করতে পারবো।’

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সার্ভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

খুরশীদ আলম বলেন, আমরা পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেয়ার। তাহলে আমরা এক সাথে অনেক শিশুকে দিতে পারব। এটা তো চাইলে হবে না, জায়গা পেতে হবে, লোকবলের বিষয় আছে।

তিনি বলেন, স্কুলশিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দিব। আমরা যেকোনো একটা টিকা দেয়ার আগে টেস্ট রান করি। ৫০-১০০ জন যেটুকু পারি সেটা দিয়ে করবো। তাদরকে দিয়ে আমরা পর্যবেক্ষণ করবো। এরপর বড় আকারে দিব। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবেও বলে জানান তিনি।

এর আগে এ মাসের শুরুতে ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের ১৮ বছরের নিচে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে।

তিনি বলেন,‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। স্কুলশিক্ষার্থীদের টিকার বিষয়ে তার পরামর্শ চাইলে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।’

সূত্র: ইউএনবি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ