রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে পুলিশ: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা মহানগরে সাম্প্রদায়িক কোন ঘটনার ইতিহাস আমার জানা নেই। আমরা সবাই রক্তে বাঙালি, জাতে বাঙালি।

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন স্মৃতিচারণ করে ডিএমপি কমিশনার বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা আমাদের দেখিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমরাও সেই চেতনাকে লালন করে কাজ করে যাচ্ছি।

বক্তব্যের শুরুতে শারোদৎসবের শুভেচ্ছা জানিয়ে ও পুণ্যার্থীদের অনুরোধ করে ডিএমপি কমিশনার বলেন, আপনারা কেউ মাস্ক খুলবেন না। টিকা নেওয়া মানে কিন্তু কোভিড বন্ধ হয়ে যাওয়া নয়, টিকা নিলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যারা বয়স্ক আছেন, তাদের যদি টিকা নেওয়া থাকে তাহলে মন্দিরে নিয়ে আসবেন, তা না হলে নিয়ে আসা উচিত হবে না।

তিনি আরও বলেন, এখনো কিন্তু কোভিড আমাদের ছেড়ে যায়নি। এ কোভিডটা প্রথমে চীনে শুরু হলেও সেখানে কিন্তু হাজার হাজার লোক আক্রান্ত হয়নি। প্রথমে একজন লোক আক্রান্ত হয়েছে আর সেখান থেকে ৪০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ