রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ: আইএমএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ধাক্কা সামলে চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে মনে করছে আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার (১২ অক্টোবর) প্রকাশিত আইএমএফের 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' প্রতিবেদনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে।

আইএমএফ মনে করছে, করোনার ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতিতে পুনরুদ্ধার হচ্ছে, তবে এর গতি দুর্বল হয়ে গেছে। এর প্রধান কারণ, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে বিভিন্ন দেশে নতুন করে করোনার 'ডেল্টা ধরন' এর সংক্রমণ এবং উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলোতে প্রত্যাশিত টিকাদান না হওয়া।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এর সদস্য ১৮৮টি দেশের অর্থনীতি কেমন যাবে তা নিয়ে ২০২১ ও ২০২২ সালের প্রক্ষেপণ রয়েছে। বাংলাদেশসহ কিছু দেশের ক্ষেত্রে প্রক্ষেপণ অর্থবছরের ওপর। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা চলাকালীন আইএমএফ প্রতিবেদনটি প্রকাশ করল।

আইএমএফের মতে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়বে। গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল প্রায় ৫ দশমিক ৬ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৮ শতাংশ। একইভাবে ২০২২ সালে প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে হিসাব দেওয়া হয়েছে। এপ্রিলের প্রাক্কলন ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ