রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

কুমিল্লার ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতির উপর পরিকল্পিত আঘাত: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কুরআন অবমাননার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। সেখানে কুমিল্লার পুজামন্ডপে পবিত্র কুরআনের অবমাননাকে বিচ্ছিন্ন কোন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নেই।

আমরা মনে করি, এটা মুসলমানদের উপর এবং বাংলাদেশে আবহমানকাল থেকে চলে আসা ধর্মীয় সম্প্রীতির উপর পরিকল্পিত আঘাত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পুরাে ঘটনাটি গভীর এক ষড়যন্ত্র। তাই অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারপূর্বক যথােপযুক্ত শান্তি নিশ্চিত করতে হবে।

আজ এক যৌথ বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা জহীর হক ভুইয়াঁ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরাে বলেন- চরম ধৃষ্টতাপূর্ণ এই ঘটনাকে কেন্দ্র করে দেশের কোথাও কোন পূজামণ্ডপে ভাংচুর করা এবং সহিংসতা কাম্য নয়। প্রতিবাদকারী মুসলিম জনতার প্রতিবাদ হওয়া চাই সম্পূর্ণরূপে অহিংস ও শান্তিপূর্ণ। আইন নিজের হাতে তুলে নিয়ে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা এবং কোন প্রকার ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া থেকেও সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ