রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে ৩৫ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের নলকা সেতুতে কাজ চলায় ও পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই প্রান্তে প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকে সেতুর পশ্চিম প্রান্তের হাটিকুমরুল থেকে পূর্ব প্রান্ত টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে প‌রিবহন ধীরগ‌তিতে চলাচল করছে।

বিষয়টি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ও‌সি (তদন্ত) মো. সাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না। এছাড়াও পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সেতু রোডে প্রবেশ করেছে। এতে গতকাল থেকে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়।

সেই যানজট বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুলিশ।

ও‌সি জানান, ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু‌পূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী লেনে টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গা‌ড়ির চাপ বেড়ে গিয়ে যানজটের সৃ‌ষ্টি হয়। তবে সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে ধীরগ‌তিতে প‌রিবহন চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ