রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ প্রভাষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক। তারা হলেন-সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার ওমর আলী সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৬৫) ও সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার লুৎফার রহমানের ছেলে আব্দুল কাদের (৬০)।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থল ফকিরহাট থানা এলাকায় হওয়ায় নিহতদের মরদেহ ফকিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুইজন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ