রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

'বিএনপির হাতে ক্ষমতা আর ভালুকের হাতে খোনতা দেয়া এক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির হাতে ক্ষমতা দেয়া আর ভালুকের হাতে খোনতা দেয়া একই কথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত, জিয়া, এরশাদ মিলে ২৯ বছর ক্ষমতায় থেকেছে। তারা কি করেছে আপনারা লক্ষ্য করেন আর বঙ্গবন্ধু ও তার মেয়ে শেখ হাসিনা ২১ বছরে কি করেছে তুলনা করলেই নিজেরাই ফলাফল পেয়ে যাবেন কারা দেশের উন্নয়ন করছে। বিএনপি দেশকে দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন করেছে। জাতির মুখে কলঙ্ক লেপন করেছে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে আছে বলেন? বেগম খালেদা জিয়াতো মৃতপ্রায়। তার ছেলে তারেক জিয়া খুনি, যাবজ্জীবন জেল হয়েছে, বিদেশে পলাতক, গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। তাদের হাতে ক্ষমতা দেয়া আর ভালুকের হাতে খোনতা দেয়া একই কথা।

তিনি আরো বলেন, ভোটে গিয়ে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না। তাই তারা নানা সময়ে নানা বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। যারা আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে আমাদের দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। তাদের সাধের পাকিস্তান এখন ব্যর্থ রাষ্ট্র। তারা বাংলাদেশকেও ব্যর্থ রাষ্ট্র করতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাবিনা ইয়াসমিন, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান ও বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার বক্তব্য রাখেন।

মন্ত্রী বিএনপি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, পাকিস্তানিদের রেখে যাওয়া দোসররাই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে। এখন তারা কি নিয়ে রাজনীতি করবে তার পয়েন্ট পাচ্ছে না তাই তারা সারাক্ষণ অপপ্রচার চালাচ্ছে। চোরের মায়ের বড় গলা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ