রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

মিরপুরে ড্রেনে পড়ে নিখোঁজ ১, উদ্ধার অভিযান চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ওই ব্যক্তিকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুরের কালশী বাইশ তলা গার্মেন্টসের পাশেই একটি ড্রেনে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর প্রত্যক্ষদর্শীরা তৎক্ষনাত তাকে উদ্ধারের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানায়। বেলা পৌণে ১২ টা পর্যন্ত ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ