মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার বলেন, ১৪৪ ধারা চলার সময় লোকাল সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপল্লার যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও এরা কোথাও দাঁড়াতে পারবে না।

কুমিল্লায় ঘটনার কেন্দ্র করে শুক্রবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও পুলিশসহ অনেকে আহত হন।

এ সময় বেগমগঞ্জের কলেজ রোডের বেশকিছু মন্দির ও দোকানপাট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

-এএ