শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

পিরোজপুরে মাদক আইসসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও এক গ্রাম আইস মাদক উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুজনকে আটক করে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে তাদের সঙ্গে থাকা ২০০ পিস ইয়াবা ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়।

আটক সুব্রত পিরোজপুরের কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবা ও আইসসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ