রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

বায়তুল মোকাররম থেকে মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার ঘটনার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানারে এই বিক্ষোভ মিছিলে সমাবেত হয়।

নাইটিঙ্গেল মোড়ে আসলে বাধা দেয় পুলিশ। পরে মিছিলকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের সংঘর্ষ। পুলিশ বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। সেখান থেকে একজনকে ধরে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আবদুল আহাদ গণমাধ্যমকে বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় আধা ঘণ্টার মতো সংঘর্ষ এবং ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুই বিক্ষোভকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার বায়জিদুর রহমান বলেছেন, তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষ এবং ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনার সময় পাঁচজনকে আটক করেছে ডিবি ও পুলিশ। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ