রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালানোর সময় দুই নারীসহ তিন রোহিঙ্গা এবং এক দালালকে আটক করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটকরা হলেন ভাসানচর আশ্রয়ণের ৭৫ নম্বর ক্লাস্টারের আবু সিদ্দিক (১৯), রেহানা বেগম (১৯) ও আয়েশা খাতুন (৫৫)। আটক দালাল ৮ নম্বর ক্লাস্টারের মো. রফিক (২৮)।

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভাসানচরের পাশের জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আজ শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, আশ্রয়ণ প্রকল্পের ৭৫ নম্বর ক্লাস্টার থেকে কয়েকজন রোহিঙ্গা দালালের মাধ্যমে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানকালে ভাসানচরের ৭৫ নম্বর ক্লাস্টারের পাশের একটি জঙ্গল থেকে এক দালালসহ ৩ রোহিঙ্গাকে আটক করেন কোস্টগার্ড ও এপিবিএন সিভিল টিমের সদস্যরা।

আটক দালাল ও রোহিঙ্গাদের সিআইসি অফিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলা পুলিশ সুপার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ