বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে ক্রিকেট বল কুড়াতে গিয়ে এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার বিকেলে মহানগরীর বাসন সড়ক ঈদগাহ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম মারুফ (১৪)।

সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাজিনা এলাকার এমরান হোসেন ওরফে বাদশাহর ছেলে।

জিএমপির বাসন থানার ওসি মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহানগরীর ভোগড়া বাইপাস (বাসন সড়ক) এলাকার মান্নানের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন এমরান। তার ছেলে মারুফ স্থানীয় আব্দুল মজিদ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। শুক্রবার বিকেলে অন্যদের সঙ্গে স্থানীয় ঈদগাহ মঠে ক্রিকেট খেলছিল মারুফ।

এ সময় ক্রিকেট বল মাঠের পার্শ্ববর্তী দোকানের উপর গিয়ে পড়ে। মারুফ ওই বল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারুফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ