বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনায় ৯ মাসে ৪৬ পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সড়ক দূর্ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে এককভাবে পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৪৬ জন।

শনিবার (১৬ অক্টোবর) বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সড়ক দুর্ঘটনায় ২২ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সে সংখ্যা বেড়ে ৪৬ জনে হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্য ৪ জন, নৌ-বাহিনীর ১ জন, র‍্যাব সদস্য ৩ জন, বিজিবির ২ জন, এনএসআই সদস্য ১ জন, এপিবিএন সদস্য ১ জন এবং আনসার ব্যাটালিয়নের ৪ জন নিহত হয়েছেন।

তারা জানায়, ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে পুলিশের মোটর সাইকেলে ট্রাকের ধাক্কা বা চাপায় ২৮ জন, মোটর সাইকেলে বাসের ধাক্কায় ৮ জন, মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন এবং পথচারী হিসেবে হাঁটার সময় ও সড়কে দায়িত্ব পালনকালে যানবাহনের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন।

পরিসংখ্যানে আরও দেখা যায়, মহাসড়কে ২৫ জন, আঞ্চলিক সড়কে ৯ জন, রাজধানীসহ অন্যান্য শহরের সড়কে ১১ জন এবং সদরঘাট নৌ-টার্মিনালে দায়িত্ব পালনকালে পানিতে পড়ে ১ জন নিহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ