বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

দেশে ৫ কোটি ৬৯ লাখ ডোজের বেশি করোনার টিকা প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত দেশে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন।

শনিবার (১৬ অক্টোবর) একদিনে সারা দেশে টিকা নিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জন মানুষ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুত আছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ১১২ ডোজ।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন করেছেন ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ