বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

সংখ্যালঘুদের ঘর-বাড়িতে হামলা-আগুন: মোটেও সমর্থন করে না ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মুসলমানদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এর জেরে সিলেট, চাঁদপুর, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ করেন সাধারণ জনগণ। এতে আহত-নিহত হন অনেকেই। কোন কোন এলাকায় হিন্দুদের বাড়িঘর, উপসনালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি কোন দৃষ্টিতে দেখছেন ইসলামী দলগুলোর নেতারা। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন আওয়ার ইসলামের প্রতিবেদক রায়হান মুহাম্মদ।।


কুমিল্লায় কুরআন অবমাননা ও পরবর্তীতে ঘটনার জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও উপাসনালয়ে হামলা কোনটাই দেশ জাতি ইসলাম ও মুসলমানদের ভাবমূর্তির জন্য মঙ্গল জনক নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা কখনোই সমর্থন করে না উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ঘটিয়ে থাকে কোন কোন মহল। তাই সজাগ দৃষ্টি রাখতে হবে বলেন তিনি।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের ভাষায়, ‘ইতোপূর্বে বিভিন্ন ঘটনার আলোকে দেখা গেছে অনেক সময় নিজেদের স্বার্থে এসব ঘটনা ঘটানো হয়। এগুলোর সুষ্ঠ তদন্ত হয় না। হলেও তা প্রকাশ করা হয় না। তাই প্রশাসনকে আরো সচেতনতার পরিচয় দিতে হবে’ বলেন তিনি।

তিনি বলেছেন, ‘কুরআন অবমাননার যে ঘটনাটি ঘটেছে এর পরবর্তীতে মুসলমানদের প্রতিক্রিয়া স্বাভাবিক; তবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগ-বিবেকের সমন্বয়ে চিন্তা-ভাবনা করে কাজ করা উচিত। যেন আমাদেরকে সম্প্রীতি নষ্টের কারণ হিসেবে উপস্থাপন করার সুযোগ না পায় কোন মহল’।

এদিকে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘ইসলাম যে মানবতা ও সৌন্দর্য নিয়ে এসেছে সেদিকে খেয়াল করলেই যে কেউ বুঝতে পারবেন ইসলাম সাম্য ও মানবাধিকার রক্ষার ধর্ম’।

তিনি আরো যুক্ত করেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ও জুমার বয়ানে ওলামায়ে কেরাম কুরআন-হাদীসের উদ্ধৃতি দিয়ে একটি ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করেন। তাহল- ব্যভিচারে লিপ্ত একজন মহিলা পায়ের মোজ