রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাক-ভারত ম্যাচের জেরে কাশ্মীরিদের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই পাকিস্তানি সমর্থকদের মনে আনন্দের সীমা নেই।

সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েই বিপদে পড়েছেন জম্মু-কাশ্মীরের দুইটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষ। ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় উদযাপন করায় তাদের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা করা হয়েছে। এরই মধ্যে তদন্তেও নেমে পড়েছে পুলিশ। খবর এএনআই।

কারান নগরের সরকারি মেডিকেল কলেজের হোস্টেল ওয়ার্ডেন ও ম্যানেজম্যান্ট এবং শ্রীনগরের সৌরায় অবস্থিত শের ই কাশ্মীর মেডিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুইটি করা হয়েছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার নিশ্চিত করেছেন এ তথ্য।

শুধু সন্ত্রাসবিরোধী আইনেই নয়, ইন্ডিয়ান পেনাল কোডের ৫০৫ ধারার (জনসম্মুখে আইনবিরোধী কাজের বিবৃতি) কথাও উল্লেখ করা হয়েছে এফআইআরে। উল্লিখিত দুইটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাকিস্তানের জয়ের পর বাঁধভাঙা উদযাপন করেন এবং অনেকে খুশির কান্নায় ভেঙে পড়েন।

এমন বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে তারা এখনও কাউকে চিহ্নিত করেনি এবং তদন্ত জারি রয়েছে। পাশাপাশি তারা এটিও জানিয়েছে, এসব ভিডিও ২০১৭ সালের কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র:  এএনআই, নিউজ১৮

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ