রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এবার শীত একটু আগেভাগেই চলে আসতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলা সনের হিসেবে ঋতুচক্রে এখন চলছে হেমন্তকাল। তবে এবার শীত একটু আগেভাগেই চলে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়সহ কয়েকটি জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। দিনের দৈর্ঘ্য বা সময়কালও ধীরে ধীরে কমতে শুরু করেছে।

মঙ্গলবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়—১০ মিলিমিটার। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ু সঠিক সময়ে বিদায় নেওয়ায় এবার শীতের ঠান্ডা বাতাস উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের দিকে সপ্তাহখানেক আগে প্রবেশ করতে পারে। তবে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ দেখা দিলে শীত আসতে ডিসেম্বর লেগে যাবে।

সাইবেরিয়া থেকে আসা হিমেল বাতাস নভেম্বরের মাঝামাঝি সময়ে হিমালয় পর্বতমালা এলাকায় পৌঁছায়। বিশাল ওই বাধা পেরিয়ে শীতল বাতাসের সামান্য অংশ বাংলাদেশ ভূখণ্ডে আসতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায়। তবে আবহাওয়াবিদেরা বলছেন, এবার সাগরের অবস্থা ভালো থাকায় এবং কোথাও কোনো বাধা না পাওয়া ওই হিমেল বাতাস এরই মধ্যে হিমালয়ের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহেই শীতের অনুভূতি পাওয়া যাবে।

আবহাওয়ার হিসাবে সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে শীত নামে। দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে।

শীতের প্রাথমিক লক্ষণ হিসেবে দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে ভোরে কুয়াশা দেখা যাচ্ছে, আর ঘাসে শিশির পড়তে শুরু করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ