রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরোধী দল নির্মূলে নেমেছে সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিরোধী দল নির্মূলে নেমেছে সরকার। এ হামলার জন্য সরকারি দলই দায়ী।

আজ বুধবার (২৭ শে অক্টোবর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়টি পুরোটাই সাজানো। পরিকল্পিতভাবে এজেন্সি দিয়ে এসব করানো হয়েছে। দেশের বিভিন্ন সংকট থেকে দৃষ্টি সরাতেই এসব করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল।

দেশে সংঘটিত প্রতিটি ঘটনায় সরকারি দলের ইন্ধন রয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ