সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

লেখক ফোরামের কাউন্সিলে প্রকাশিত হচ্ছে ‘লেখক ফোরাম ভাষা ও বানানরীতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের পঞ্চম কাউন্সিল ও সাধারণ সভা আগামীকাল (২৯ অক্টোবর) শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাদ জুমা রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য এই কাউন্সিলে অংশ নেবেন বলে জানা গেছে। আগামীকালের কাউন্সিলে অন্যতম চমক হিসেবে থাকছে ‘লেখক ফোরাম ভাষা ও বানানরীতি’ বইটি।

ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলামের নেতৃত্বে নির্বাহী কমিটির কয়েকজন সদস্য এক বছরের বেশি সময় পরিশ্রম করে বইটি রচনা করেছেন। নিরীক্ষা করেছেন ভাষা ও বানানবিদ আইয়ুব বিন মঈন। আর তত্ত্বাবধান করেছেন ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।

এদিকে বইটি প্রকাশের ঘোষণার পর থেকে এর প্রশংসায় ভাসছে ফেসবুক। অনেকে বইটি প্রকাশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটাকে লেখক ফোরামের একটি মৌলিক কাজ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে ইসলামি অঙ্গনে ভাষা ও বানানের ক্ষেত্রে একটি স্বাতন্ত্র তৈরি হবে বলে মনে করছেন তারা।

৮৮ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ১০০ টাকা। বিক্রি হবে ৫০ শতাংশ কমিশনে। ফোরামের কাউন্সিল থেকে বইটি সংগ্রহ করা যাবে। বইটির পরিবেশক হিসেবে রয়েছে বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী। বইটি সংগ্রহের জন্য ০১৯১৮৭০৬০৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ