রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তির অপব্যবহারে শিক্ষার্থীদের সচেতন করতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘তথ্যপ্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো-মন্দ দুটি দিকই থাকে। মাথাব্যথা হলে যেমন মাথা কাটা যায় না, ওষুধ খেতে হয়। তাই যারা তথ্যপ্রযক্তির অপব্যবহার করছে, তাদের রোধ করতে হবে।

তিনি বলেন, সামাজিক, শিক্ষা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে, যেন আমাদের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির অপব্যবহার না করে।

ডা. দীপু মণি বলেন, অনেক শিক্ষার্থী চিন্তা-ভাবনা ছাড়াই অনেক কিছু লিখে ফেলে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করতে শিখবে, তারপরেই তারা ডিজিটাল ওয়ার্ল্ডে তা শেয়ার করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ