রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দরে বিদেশি মুদ্রা পাচারকালে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুজন বহির্গমন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে তাদের দুজনকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশি মুদ্রার এক কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করে তারা।

আটক যাত্রীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল (৩৬) এবং কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যাবেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪০ লাখ টাকার সমমূল্যের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।

জিয়াউল হক বলেন, তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশ লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে এসব মুদ্রা পাচারের উদ্দেশ্য ছিল তাদের। এই দুজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন।

সোনা চোরাচালানের উদ্দেশ্যে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে বলে মনে করছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ