বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ইসলামি বইমেলায় পাঠকদের সঙ্গে ইশার বই উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাশরিফ আহমাদ।।

বইমেলা থেকে>

ইসলামী ফাউন্ডেশন আয়োজিত ‘ইসলামী বইমেলা’য় দর্শনার্থী ও পাঠকদের নিয়ে বই উৎসব পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব। বই উৎসবে আগত সকল পাঠককে বই গিফট করেছে ইশা।

গতকাল শুক্রবার ( ২৯ অক্টোবর) বইমেলার প্রাণবন্ত দিনে এই বই উৎসবের আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশার ভিন্ন এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মাহবুবুর রহমান আওয়ার ইসলামকে বলেন ‘বই উৎসব বলতে বই গিফট করেছি আমরা, পাঠকদের বই গিফট করেছি, গিফট পেয়ে সবাই আপ্লুত।

তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে  পাঠকদের কাছে আমরা বার্তা পৌছাতে চেষ্টা করেছি যে, মানুষকে বই গিফট করতে হবে, গিফট করে বই পড়তে উৎসাহিত করতে হবে’।

তিনি আরো যুক্ত করেন, বইমেলা যেনো হৈ হুল্লোড়ে প্রাণ পায়, সেজন্য আমরা আগে থেকেই প্রচার করে আসছি ’।

এই সময় বই মেলায় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াস, সাংগঠনিক সম্পাদক জসিম খাঁ দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাইনুল ইসলাম, তথ্য প্রচার সম্পাদক সালাহউদ্দিন সজিব, অর্থ সম্পাদক ইকবাল হোসাইন, স্কুল সম্পাদক রুহুল আমিন আবরার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ