রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নদওয়াতুল উলামা লাখনৌ-এর প্রাক্তন ছাত্র সেমিনার আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান: নদওয়াতুল উলামা লাখনৌ-এর প্রাক্তন ছাত্র সেমিনার আজ শনিবার। ঢাকা থেকে চট্টগ্রাম শহরে প্রবেশের পূর্বে কুমিরা আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে উক্ত সেমিনার। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে সেমিনার।

নদওয়াতুল উলামা লাখনৌ-এর তালীমী, দাওয়াতী ও ফিকরী মানহাজের ব্যাপক প্রচার ও প্রাসারের লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন।

সেমিনারে বিশেষভাবে আলোচ্য বিষয় হলো, বাংলাদেশে নদওয়াতুল উলামা লাখনৌ-এর সমমানের একটি প্রতিষ্ঠান করণ, প্রতিষ্ঠানের জন্য ঢাকায় একটি নিজস্ব জমির বব্যস্থা করণ এবং জমি ব্যবস্থা হওয়ার পর প্রতিষ্ঠানের জন্য স্থায়ী একটি ফাণ্ড গঠন।

উক্ত সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী (এমপি)। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা আবদুল হাই নদভী, পীর সাহেব বাইতুশ শরফ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন আল্লামা মুহাম্মাদ সুলতান যওক নদভী।

এ ছাড়াও উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, মাওলানা ওবায়দুল কাদের নদভী, মাওলানা আতাউর রহমান খান নদভী, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী ও মাওলানা শহীদুল ইসলাম ফারুকী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ