রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও সনদ প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর রায়েরবাজারে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তাদের সনদপত্র দেওয়া হয়।

এ উপলক্ষে শনিবার সংগঠনের রায়েরবাজারের ‘সোসাইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ‘বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে এসব সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। আট জন প্রশিক্ষণার্থী ৩ মাস প্রশিক্ষণ নিয়েছে।’

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনামুল হক নয়ন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল, নাদিয়া ইসলাম দিনা, জহির খান প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কম শিক্ষিত ও পিছিয়ে পড়া মানুষদের কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে আমাদের এ আয়োজন। আমরা চাই, কর্মহীন মানুষদের শিক্ষিত ও যোগ্যরূপে গড়ে তুলে সমাজে তাদের প্রতিষ্ঠিত করতে।’

সভাপতি বলেন, ‘আমাদের এই ট্রেনিং সেন্টারে বিনামূল্যে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারেন। আজ প্রথম ব্যাচের আটজনকে সেলাই মেশিন ও সনদ দেওয়া হলো। বাকি আরও দুই ব্যাচে প্রায় ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ