রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মুফতি মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

আজ (৩১ অক্টোবর) রবিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ইফতা বিভাগের  মুশরীফ মুফতি শরীফ মালিক।

সফল অস্ত্রপচার শেষে মুফতি মিজানুর রহমান সাঈদের শারীরিক অবস্থা এখন আগের থেকে ভালো। একমাস ডাক্তাররা তাকে বেড রেস্টে থাকার জন্য বলেছেন।

চিকিৎসা শেষে দেওবন্দ-সহ ভারতের বিভিন্ন জায়গায় সফরের কথা ছিল মুফতি মিজানুর রহমান সাঈদের। তবে ডাক্তারদের বিশেষ পরামর্শ বিশ্রামের জন্য দেশে ফিরে আসেন তিনি।

এর আগে মেরুদন্ডের হাড় ও হাতের জয়েন্টে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদ গত (১৭ অক্টোবর) রবিবার চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। ডাক্তারের পরামর্শে (২৩ সেপ্টেম্বর) শনিবার সকালে তার অপারেশন হয়েছে।

এদিকে মুফতি মিজানুর রহমান সাঈদের সুস্থতা কামনায় কুরআন ও বুখারী শরীফ খতমের আয়োজন করেছিল শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার।

অস্ত্রোপচারের পুরো সময় মাদরাসাটিতে কুরআন ও বুখারী শরীফ খতম ও দোয়ার আয়োজন করা হয়েছিল।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ