রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিশুরাই গড়বে আগামীর আলোকিত মানবিক বিশ্ব: স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরমত সহিষ্ণুতা, সবার সঙ্গে সাথে মিলে মিশে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমের মত মৌলিক মূল্যবোধ শিশুদের চিন্তা ও মননে গেঁথে দিলে তারাই গড়ে তুলবে আগামীর আলোকিত মানবিক বিশ্ব।

শনিবার (৩০ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 'বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১' এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সব সুবিধা গ্রহণ করতে হলে শিশুদের ছোটবেলা হতেই দক্ষ করে গড়ে তুলতে হবে। জাতিসংঘ ঘোষিত 'শিশু অধিকার সনদ' গৃহীত হবার ১৭ বছর আগে বাহাত্তরের সংবিধানে বঙ্গবন্ধু শিশুদের কথা অন্তর্ভুক্ত করেছিলেন যার ২৮ অনুচ্ছেদে পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নেবার জন্য বিশেষ ব্যবস্থা বা আইন প্রণয়ণের বিষয় বিবৃত আছে।

স্পিকার আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জেনে শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত এবারের 'বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১' বিশেষভাবে গুরুত্ববহ। তাই স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর জন্য তিনি কোমলমতি শিশুদের প্রতি আহবান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ