রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের কেন ফেরত দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার (১ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও এম. আব্দুল কাইয়ুম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠানের পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে গত ২১ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করা হয়। কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) পক্ষে ব্যারিস্টার সাবরিনা জেরিন এটি দায়ের করেন। তার রিটে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিকাশ, নগদ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিট দায়েরের চারদিন আগে ই-কমার্সের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়সহ সাত প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠায় ভোক্তা অধিকার সংস্থা সিসিএস। তবে এর জবাব না পেয়ে এই রিট দায়ের করা হয়।

চলতি বছরের ১ জুলাই বাংলাদেশ ব্যাংক 'এসক্রো সার্ভিস পেমেন্ট গেটওয়ে' চালু করে। এর মাধ্যমে গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর ই-কমার্স প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য পরিশোধ করা হয়। ই-কমার্স প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহকরা যেন প্রতারণার শিকার না হন, সেজন্য এ ব্যবস্থা চালু করা হয়েছিল। জানা গেছ, আগাম টাকা দেওয়া হয়েছে কিন্তু পণ্য সরবরাহ হয়নি, এমন প্রায় ২১৪ কোটি টাকা এসক্রো পেমেন্ট গেটওয়েতে জমা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ