রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টিকাদানে দ. এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকাদানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ পিছিয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্য দেশগুলোর মধ্যে টিকাদানে সব চেয়ে পিছিয়ে আছে। এখন পর্যন্ত মাত্র ১/৮ ভাগ মানুষ টিকা পেয়েছেন। ৮০% মানুষকে টিকার আওতায় আনতে প্রায় ২৬ কোটি টীকার প্রয়োজন। আরো শতকরা ৮০ জন মানুষকে টিকা প্রদান করতে হবে।

তিনি বলেন, অবিলম্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সারাদেশে সরকার সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিরোধীদলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান করে সরকার গণতন্ত্রের পরিবেশকে একেবারেই সংকুচিত করছে এবং বহুদলীয় গণতন্ত্রের সকল পথ বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীল নকশা বাস্তাবায়নের চক্রান্ত করছে।

অবিলম্বে এই সকল প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পথ সুগম করার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ