রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফের ১৮ মে. টন ইলিশ বেনাপোল দিয়ে ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৃহস্পতিবার রাতে ১৮ মে. টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ভারতে। বুধবার রাতে ৪ মে. টন ইলিশের প্রথম চালান রপ্তানি হয় ভারতে।

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশি ৪টি ট্রাকে করে ১৮ মে. টন ইলিশের চালান এসে পৌঁছায় বেনাপোল বন্দরে। কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তারা মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি প্রদান করেন।

বাংলাদেশের ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ওমি এন্টারপ্রাইজ ৬টন, লাকি এন্টারপ্রাইজ ৬টন ও রিয়াদ এন্টারপ্রাইজ ৬টন এবং ভারতের কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ। ইলিশের সাইজ ১ কেজি থেকে দেড় কেজি ওজনের। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে ভারতে রপ্তানি হচ্ছে।

বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আশওয়াদুল হক জানান, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার রাতে ইলিশের অবশিষ্ট চালানগুলো বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু হয়েছে। প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। ইলিশ রপ্তানির সময়সীমা আগামী ৫ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ইলিশের অবশিষ্ট চালানগুলোর মধ্যে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। ইলিশ রপ্তানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ