রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আদিয়ান মার্টের মানিক-রতন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৩ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (২৯ অক্টোবর) চুয়াডাঙ্গা ও খুলনার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাঙ্গা গ্রামের জুবাইর সিদ্দিক ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিক ওরফে রতন, একই গ্রামের আবু বক্কর সিদ্দিক ও মিনারুল ইসলাম।

র‍্যাব জানায়, ২০২১ সালের ১৯ অক্টোবর আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেন ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে। ই-কমার্স প্রতিষ্ঠানটি তাদের ওয়েব সাইটে বিভিন্ন ধরনের অফার দেয়। কিন্তু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করেনি।

এ ঘটনায় র‍্যাব-৬ মেহেরপুর গাংনির একটি দল শুক্রবার চুয়াডাঙ্গা ও খুলনার পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের ৪ জন্যকে আটক করে। পরে তাদের অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার দেখানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ