রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অর্থায়ন ছাড়া কার্যকর জলবায়ু কর্মপরিকল্পনা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন—পর্যাপ্ত, টেকসই ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন ছাড়া কার্যকর কর্মপরিকল্পনা সম্ভব নয়। তিনি বলেন, ‘দুঃখজনক ও হতাশাজনকভাবে এখন পর্যন্ত প্রধান গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলো তাদের প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন ডলার সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে।’

প্রধানমন্ত্রী স্থানীয় সময় মঙ্গলবার কপ-২৬ ভেন্যুতে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম লিডারস ডায়ালগ: ফরজিং আ সিভিএফ-কপ-২৬ ক্লাইমেট ইমার্জেন্সি প্যাক’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সিভিএফ-এর দূত সায়মা ওয়াজেদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত অস্তিত্ব হুমকির মুখোমুখি হয়ে সিভিএফ সদস্যেরা, এই কপ-২৬-এ ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত—এ পাঁচ বছরের অভিযোজন ও প্রশমনের ৫০:৫০ আনুপাতিক হারে প্রতিবছর মোট ৫০০ বিলিয়ন ডলারের অর্থায়ন বিতরণের দাবি জানাই।’

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সিভিএফ সদস্য দেশগুলোকে বেশি ঝুঁকিতে পড়তে হচ্ছে। ঝুঁকিপূর্ণ দেশগুলো এ পরিস্থিতি মোকাবিলায় নিজেরাই নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে বাংলাদেশ ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ চালু করেছে।

শেখ হাসিনা বলেন, ‘কম-কার্বন কৌশল অবলম্বনের মাধ্যমে আমাদের উন্নয়নের পথ নির্দেশনা দিতেই এ পরিকল্প নেওয়া হয়েছে। একইভাবে ৩৭ জন সিভিএফ সদস্য জলবায়ু সমৃদ্ধি অর্জনের জন্য তাদের নিজস্ব জলবায়ু সহিষ্ণুতার পরিকল্পনা তৈরি করবে।’

প্রধানমন্ত্রী ও সিভিএফের চেয়ারম্যান বলেন, সিভিএফ একটি ‘জলবায়ু জরুরি চুক্তি’ নিয়ে এসেছে। এ চুক্তি জলবায়ু অর্থ প্রদানের পরিকল্পনাকে সমর্থন করে। শেখ হাসিনা বলেন, ‘এটি তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রিত রাখার বিষয়টি ক্রমাগত অগ্রগতি নিশ্চিত করে। আমরা কপ-২৬ এর প্রেসিডেন্সি এবং ইউএনএফসিসিসি এর সকল সদস্যকে কপ২৬ ঘোষণাপত্রের অংশ হিসেবে জলবায়ু জরুরি চুক্তি গ্রহণের আহ্বান জানাই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ