রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খিলগাঁও দারুস সালাম জামে মসজিদে মাওলানা আবু সাবের আব্দুল্লাহর এসলাহি মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার খিলগাঁও জামে মসজিদে মালিবাগ মাদরাসার শাইখুল হাদিস, মাওলানা আবু সাবের আব্দুল্লাহর এসলাহি মজলিস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার (০৪ নভেম্বর) এ এসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে। এ এসলাহি মাহফিলটি বাদ মাগরিব শুরু হয়ে এশা পর্যন্ত চলবে।

এ এসলাহি মজিলিসের আয়োজকদের একজন হারুন আর রশিদ আওয়ার ইসলামকে জানান, প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার এ এসলাহি মজলিসটি অনুষ্ঠিত হয়। অনেক মানুষের নফসের এসলাহের খোরাক এখান থেকে পাওয়া যায়। বিশেষভাবে আমার নিজেরই অনেক ফায়দা হচ্ছে।

তিনি আরো বলেন, এ এসলাহি মাহফিলে হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ ছাড়াও বড় বড় আলেম উপস্থিত থাকেন। বয়ান করেন। আমরা আস্তে আস্তে শব গোজারির ব্যবস্থাও করবো ইনশাআল্লাহ।

যাতায়াত: মালিবাগ বাজার ও খিদমাহ্ হাসপাতাল এর মাঝে- খিলগাঁও কমিউনিটি সেন্টার এর উল্টো দিকে রেললাইন পার হলেই দারুস্ সালাম জামে মসজিদ। মসজিদের নাম সম্বলিত লাইট বক্স ২য় তলার ছাদে আছে যা মেইন রাস্তা থেকে স্পষ্ট দেখা যায়। রেললাইন পার হয়ে সােজা সরু রাস্তা দিয়ে একটু এগিয়ে চললেই মসজিদ। প্রয়ােজনে 01820522782।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ