রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘এক বছর আগে জাতি একজন যোগ্য নেতাকে হারিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বর্তমান ক্রান্তিকালে এক বছর আগে জাতি একজন যোগ্য নেতাকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এক বাণীতে এমনই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের বর্তমান ক্রান্তিকালে এক বছর আগে জাতি একজন যোগ্য নেতাকে হারিয়েছে। মরহুম সাদেক হোসেন খোকা ছিলেন ‘৭১ এর রণাঙ্গনের বীর গেরিলা মুক্তিযোদ্ধা, দেশমাতৃকার মুক্তির জন্য তার অবদান জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে ঢাকায় তার নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিভিন্ন আস্তানায় গেরিলা আক্রমণ পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের মনোবল দৃঢ় হয়েছিল। বিশ্ব মিডিয়ায় এসব গেরিলা আক্রমণের সংবাদে বাংলাদেশের মানুষের মরণপণ যুদ্ধের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ ভয়াবহ দুঃশাসনের কবলে নিপতিত, এই অবস্থায় নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার নির্ভীক নেতা ছিলেন মরহুম সাদেক হোসেন খোকা। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, সৎ, যোগ্য, অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ মরহুম সাদেক হোসেন খোকা তার রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের জন্য দেশবাসীর কাছে অমলিন হয়ে থাকবেন।

বিএনপি মহাসচিব বলেন, মরহুম সাদেক হোসেন খোকা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। জনসেবার মহান ব্রত নিয়ে তিনি রাজনীতি করতেন বলেই তিনি ঢাকাবাসীর নিকট ছিলেন একজন জনপ্রিয় নেতা। ফ্যাসিবাদী শাসকদের ভয়াবহ দুঃশাসন মোকাবিলায় সাদেক হোসেন খোকার মতো পূর্ণাঙ্গ ও ত্যাগী রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরপ্রস্থান রাজনৈতিক অঙ্গনের জন্য এক বিরাট শূন্যতা। আমি মরহুম সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ