রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এক মামলায় বক্তা মাওলানা রফিকুল মাদানীর জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ময়মনসিংহে করা বিস্ফোরক আইনের এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর দেওয়া জামিন আদেশের খবর বুধবার (০৩ নভেম্বর) জানা গেছে। তার পক্ষে আইনজীবী ছিলেন আশরাফ আলী মোল্লা।

এর আগে ময়মনসিংহের মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন রফিকুল ইসলাম। তবে আরও মামলা থাকায় তিনি জামিনে মুক্তি পাচ্ছেন না।

গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‍্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়া আরও মামলা হয় তার বিরুদ্ধে।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ