রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় সীরাত সম্মেলনের পুরস্কার বিতরণী ও বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে জাতীয় সীরাত সম্মেলন পুরস্কার বিতরণ, বিশ্বজয়ী হাফেজ-ক্বারীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল।

আগামীকাল (৫ নভেম্বর ) শুক্রবার সকাল ৯টায় রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহামদ, দলের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা মুফতী ওমর ফারুক সন্ধিপী, শায়খ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিযানুর রহমান সাঈদ।

বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন ড. মুশতাক আহমাদ, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা সাইয়্যেদ জুলফিকার জহুর, মাসিক মদীনা সম্পাদক আহমাদ বদরুদ্দিন খান, লেখক গবেষক মাওলানা নাসীম আরাফাত, কবি ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ