রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে : ড. বিজন কুমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাবিশ্বের মধ্যে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে এবং দ্বিতীয়বার এ দেশে করোনা বিপর্যয়ের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী, সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

বুধবার (৩ নভেম্বর) বিকালে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের নিয়মিত মিউটেশন (রূপ বদলানো) ঘটছে। বাংলাদেশে সংক্রমণ অনেক কমে এসেছে। আমি আগেই বলেছি, বাংলাদেশই প্রথম করোনা মুক্ত হবে। আর দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা করছি না।

করোনা ভয়াবহতা থেকে রক্ষায় বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করছেন। স্বাস্থ্য সুরক্ষায় সকলকে মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী করোনার প্রভাব বিস্তার রোধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত বছর গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে করোনা শনাক্তকারী কিট উদ্ভাবক টিমের প্রধান হিসেবে কাজ করে আলোচনায় আসেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ