রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংকে নতুন ডিএমডি নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে রূপালী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ ২২ বছর ধরে তারা রূপালী ব্যাংকে চাকরিরত অবস্থায় আছেন। বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয়, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছে মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন।

শিক্ষাগত জীবনে মো. শওকত আলী খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

অপরদিকে খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাপান, ইংল্যান্ড, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।

পূর্বে তারা দুইজনই একই ব্যাংকের মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ