জুলফিকার জাহিদ।।
আগামী শনিবার (৬ নভেম্বর) রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক শায়খ আল্লামা মাহমুদুল হাসানের খলিফাদের নিয়ে জোড় অনুষ্ঠিত হবে।
আগামী ২৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাওয়া মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৭তম মারকাজি ইজতেমার সকল আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার লক্ষে এই জোড়ের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে যাত্রাবাড়ী মাদরাসার কার্যালয়ে এ জোড় অনুষ্ঠিত হবে। আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান।
বৈঠকে দেশ-বিদেশ থেকে আল্লামা মাহমুদুল হাসানের প্রায় দুই শতাধিক খলিফা অংশগ্রহণ করবেন।
ইতোমধ্যে সব খলিফাদের কাছে দাওয়াত নামা পাঠানো হয়েছে।
এবারের ইজতেমা উপলক্ষে প্রকাশিত হবে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের নতুন বই ‘যাদুস সালেকিন: ইসলাহে নফসের পথ ও পাথেয়’।
৮ অধ্যায়ে সন্নিবেশিত বইটি হার্ডকভার ও পেপারব্যাক ভার্সনে বের হবে।
প্রতি অধ্যায়ে যা থাকছে:
প্রথম অধ্যায় : আত্মশুদ্ধি কেন করবো?
দ্বিতীয় অধ্যায় : মানুষের বদ আমল ও খারাপ গুণ।
তৃতীয় অধ্যায় : মানুষের নেক আমল ও উত্তম গুণ।
চতুর্থ অধ্যায় : ইখলাস ও নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব।
পঞ্চম অধ্যায় : আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
ষষ্ট অধ্যায় : ইসলাহে নফস ও সোহবতের গুরুত্ব।
সপ্তম অধ্যায় : সুন্নতের আলোকিত পথ।
অষ্টম অধ্যায় : ওযিফাতুস সালেকিন।
বইটি সম্পর্কে যা বলেছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান :
বইটি সম্পর্কে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান বলেছেন, ‘শারীরিক ব্যাধির চিকিৎসায় যেমন ডাক্তার প্রয়োজন, তেমন আত্মিক ব্যাধির আরোগ্যেও প্রয়োজন চিকিৎসক। নফস মানুষের চিরশত্রু। যারা নফসকে পরাস্ত করার কৌশল রপ্ত করেছেন, তাদের দিক-নির্দেশনা অনুসরণ ও সাহচর্য অবলম্বন করলে ধীরে ধীরে নিজ নফসও দূর্বল হয়ে পড়ে। এটিই আত্মশুদ্ধির মূল কথা। এ কারণেই আল্লাহওয়ালাগণ সোহবতে সালেহ ও বায়আতের প্রতি গুরুত্বারোপ করে থাকেন’।
তিনি আরো বলেন, ‘আজকাল উলামা-তালাবার মধ্যে আত্মশুদ্ধি ও সোহবতে স