সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬৯ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে স্থানীয় একজন মেয়রও আছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার হামলার ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মালির সীমান্তঘেঁষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত একটি প্রতিনিধি দলের ওপর হামলা করে বন্দুকধারীরা। এতে ৬৯ জন নিহত হয়। আহত হন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচি আলহাদা রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, হামলার পর ১৫ জন জীবিত ফিরে আসতে পেরেছেন। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ