বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান বিন হাদির বিয়ের দিনের একটি স্মৃতিচারণ সামনে এনেছেন তার বোন মাসুমা হাদি। বিয়ের দিন বাবার পাগড়ি ও আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি। সম্প্রতি সেই স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার বোন। পোস্টের পর ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে মাসুমা হাদি ভাইয়ের বিয়ের সাজ ও আয়োজনের কথা তুলে ধরেন। 

ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা শরীফ আব্দুল হাদি একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন। ৬ ভাইবোনের (৩ ভাই, ৩ বোন) মধ্যে হাদি ছিলেন সর্বকনিষ্ঠ। নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখানে তিনি আলিম (এইচএসসি) সম্পন্ন করেনà¥