সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

শেখ জাররাহ শরণার্থী শিবিরের জনগণের পাশে রয়েছে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসের শেখ জাররাহ শরণার্থী শিবিরে ইসরায়েল নতুন করে কোনো রকমের বলপূর্বক উচ্ছেদ অভিযান চালালে সেখানকার ফিলিস্তিনি জনগণের পাশে সমস্ত প্রতিরোধ সংগঠন থাকবে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এই কথা বলেন হামাস প্রধান।

ইসমাইল হানিয়া বলেন, আমাদের যে সমস্ত মানুষ বায়তুল মুকাদ্দাস, পবিত্র আল-আকসা মসজিদ এবং সেখানকার ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করছেন তাদের জানা উচিত তাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল কোনো রকমের পদক্ষেপ নিলে তাদের পাশে ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধকামী সংগঠন এবং সাধারণ মানুষ শক্তভাবে দাঁড়াবে।

সম্প্রতি ইসরায়েলের একটি আদালত নির্দেশ দিয়েছে যে, শেখ জাররাহ শরণার্থী শিবিরের ৪৭০০ বর্গমিটার এলাকা থেকে ফিলিস্তিনি জনবসতি উচ্ছেদ করে সেখানে পার্ক নির্মাণ করতে হবে। এর বিরুদ্ধে সেখানকার ফিলিস্তিনি জনগণ রুখে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের এই সচেতনতা এবং প্রতিবাদের প্রশংসা করেন ইসমাইল হানিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ