রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য ঢাকাসহ ৫ বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৯০ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৯৬ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ৪৪৬ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৫ বিভাগে করোনায় কেউ মারা যায়নি। ঢাকা ছাড়া অন্য বিভাগ চারটি হলো- খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর।

শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৪ নভেম্বর) করোনায় মারা যান সাত জন। করোনা শনাক্ত হয় ২৫৬ জনের দেহে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কিছুটা কমেছে তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪১৩ জনের, শনাক্ত হয়েছে ৫ লাখ ৯ হাজার ৭০১ জন।

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৬৪১ জনের, শনাক্ত হয়৪ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৪১০ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৯ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৪৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ২৫৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৭২ হাজার ৩১৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৪০৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৮৭৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ১৩৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ৭১৫ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯২ লাখ ৮ হাজার ২১৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪১ হাজার ৩৯৫ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৭৩ হাজার ৮৬০ জন। মারা গেছেন ২ লাখ ৪৩ হাজার ২৫৫ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ