বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মোবাইলে নেট কানেকশন ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্টারনেট ছাড়া হোয়াটসঅ্যাপ অচল। ফোনে হোক বা কম্পিউটারে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে ইন্টারনেট লাগবেই। তবে এই নিয়মে এবার আসতে চলেছে পরিবর্তন। মোবাইল ফোনে নেট কানেকশন ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব চলবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট এসেছে। এতেই মোবাইলে নেট কানেকশন না থাকলেও ডেস্কটপে চালানো যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়ের জন্যেই এই আপডেট আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা পাওয়া যাবে শুধু ওয়েবের ক্ষেত্রে। অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালালেই এটি ব্যবহার করা যাবে। ফোনে নেট না থাকলেও কম্পিউটারে চলবে হোয়াটসঅ্যাপ। এমনকি ফোনটি সুইচ অফ করে দিলেও কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। তবে অবশ্যই ডেস্কটপে ইন্টারনেট থাকতে হবে।

এজন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বেটা অপশনে ক্লিক করতে হবে। বেটা ছাড়া এই সেবা মিলবে না। কীভাবে বেটা চালু করতে হবে? পদ্ধতি সহজ। হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপরে ডানদিকে যে তিনটি বিন্দু একসঙ্গে থাকে, তাতে ক্লিক করে ‘লিঙ্ক এ ডিভাইস’ অপশনে ক্লিক করতে হবে, ঠিক যেমনটা করতে হয় হোয়াটসঅ্যাপ ওয়েব চালানোর সময়।

সেখানেই বেটা-র অপশন থাকবে, তাতে ক্লিক করলেই মিলবে বেটা সেবা। তবে এই সেবা একটি মাত্র অসুবিধা রয়েছে। হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠিয়ে ফেলার পর যদি তা মুছে দেওয়ার দরকার হয়, তা মেশিন থেকে করা যাবে না। ফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলেই তা করতে হবে।

১৪ দিনের বেশি সময় যদি ফোন বন্ধ করা থাকে, নিজে থেকেই মেশিনে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ আউট হয়ে যাবে। -দ্য ওয়াল।

-এএ